মর্নিং ওয়াকে প্রচার শুরু কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের
দি নিউজ লায়নঃ প্রার্থী ঘোষণার পরেই প্রচার শুরু করে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী অভিজিৎ দে ভৌমিক। শনিবার ভোরে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে আলাপচারিতা সারেন তিনি। তুলে ধরেন মমতা সরকারের দশ বছরের উন্নয়নের খতিয়ান।
পাশাপাশি, কেন্দ্রে মোদি সরকারের ব্যাংক, রেল, এল আই সি, বিএসএনএল সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারের সংস্থার বেসরকারিকরণ নীতি, নতুন কৃষি আইনে দেশের সম্পূর্ণ কৃষি ব্যবস্থা ভেঙে পড়ায় আশঙ্কার বিষয় সহ কেন্দ্রের একাধিক জনবিরোধী এবং দেশবিরোধী নীতি কিভাবে সাধারণ মানুষের সর্বনাশ করছে সেই বিষয়টিও তুলে ধরেন তিনি। শুধু নিজের বক্তব্য পেশ নয় মন দিয়ে শোনেন এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ।
কি হলে আরো ভালো হয় সেই সম্বন্ধেও পরামর্শ নেন। কোচবিহার দক্ষিণ বিধানসভা এলাকায় তাঁর কী কর্মসূচি রয়েছে বিধায়ক হওয়ার পর সেই বিষয়টিও স্পষ্ট করে জানান তিনি। অভিজিত বাবু জানান, তৃণমূল নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে প্রচারে নেমে পড়েছেন। আগামী কয়েকদিনে অনেক পরিশ্রম করতে হবে। এলাকার সমস্ত মানুষের কাছে তিনি পৌঁছতে চান। সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক প্রতিক্রিয়া মিলছে রাজ্য সরকারের কাছে মানুষ খুশি তৃণমুলকেই তারা সমর্থন করবেন ভাজপার মত সম্প্রদায়িক দলের কোনো স্থান নেই।

Post a Comment